IQNA

জার্মানীর কোলন শহরে ইসলাম বিরোধী সম্মেলনের সমালোচনা

15:51 - September 21, 2008
সংবাদ: 1690303
জার্মানীর কোলন শহরে ইসলাম বিদ্বেষী উগ্রদলগুলো ইসলাম বিরোধী সম্মেলনের আয়োজন করায় দেশটির সংসদ সদস্যরা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ।
সৌদি আরবের দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে জার্মানীর সংসদ সদস্যরা কোলন শহরে ইসলাম বিরোধী সম্মেলনের সমালোচনা করে এই সম্মেলনের পেছনে জার্মানীর স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন । জার্মানীর সবুজ পার্টির নেতা ক্লুদিয়ো রোত বলেন, জার্মানীর স্বরাষ্ট্রমন্ত্রী ভালফগং শাভিবালে সম্প্রতি এক বক্তব্যে জার্মানীর একটি মসজিদের মিনার নির্মানের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করার পাশাপাশি দেশটিতে ইসলাম বিরোধী সম্মেলনের আয়োজন করার জন্য ইসলাম বিদ্বেষী উগ্রগোষ্ঠীগুলোকে সহায়তা প্রদান করে । তিনি আরো বলেন, অধিকাংশ ইসলামী দেশে খ্রিষ্টানদের গির্জায় মিনার নির্মানের ব্যাপারে যখন কোন ধরনের প্রতিবন্ধকতা নেই তখন জার্মানীতে একটি মসজিদের মিনার নির্মানের বিষয়টি দেশটির ইসলাম বিদ্বেষী চরমপন্থী গোষ্ঠীগুলোর তীব্র বিরোধীতার সম্মোখীন হয়েছে ।তিনি আরো বলেন, আসলে জার্মান সরকার দেশটির মুসলমানদের ধর্মীয় অধিকারের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশিল নয় এবং একারনেই দেশটিতে ইসলাম বিরোধী সম্মেলনের আয়োজনের চেষ্টা চালানো সম্ভব হয় । উল্লেখ্য জার্মানীসহ অস্ট্রিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ইতালি ও ফ্রান্সের ইসলাম বিদ্বেষী চরমপন্থী গোষ্ঠীগুলোর অংশগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে জার্মানীর কোলন শহরে শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী ইসলাম বিরোধী সম্মেনের আয়োজন করলেও দেশটিতে বিশৃংখলা সৃষ্টির আংশকায় পুলিশের বাধার মুখে তা ব্যার্থ হয় ।# 297464
captcha