IQNA

জর্দানের কোরআন প্রতিযোগিতায় ইরানী হাফেজের অংশ গ্রহণ

12:23 - September 24, 2008
সংবাদ: 1691183
ইরানের আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন পবিত্র কোরআনের হাফেজ হাসান সুলাইমানি জর্দানের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ।
ইরানের সমাজ কল্যাণ ও ওয়াকফ সংস্থার সাংস্কৃতিক দপ্তর সূত্রের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া জর্দানের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানের আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন পবিত্র কোরআনের হাফেজ হাসান সুলাইমানি পবিত্র কোরআনের ২০ পারা হেফজ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে । আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য চলতি বছর ইরানে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় হাসান সুলাইমানি পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে । আশা করা হচ্ছে , জর্দানের ১৬ তম আর্ন্তাজিক কোরআন প্রতিযোগিতায় হাসান সুলাইমানি বিজয়ের মুকুট ছিনিয়ে আনবে। # 298568
captcha