IQNA

তেহরানের মুসাল্লায় পবিত্র ঈদুল ফিতরের নামাযের প্রস্তুতি

12:29 - September 24, 2008
সংবাদ: 1691194
ইরানের রাজধানী তেহরানে পবিত্র ঈদুল ফিতরের নামায আদায়ের জন্য গঠিত কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তেহরানের মোসাল্লায় পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হবে।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের ঈদ উদযাপন কামিটির প্রধান মোহাম্মদ এইদিয়ন সোমবার এক সংবাদ সম্মেলনে দেয়া ভাষণে বলেন, তেহরানের মোসাল্লায় ইরানের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।তিনি বলেন ঈদের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে কর্তৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। জনাব এইদিয়ন বলেন মুসল্লীদের ঈদগাঁহে আসা-যাওয়ার লক্ষ্যে ২৫০০ বাস প্রস্তুত রাখা হয়েছে ।এসব বাস বিনা ভাড়ায় ভোর ৫ টা থেকে মুসল্লিদের ঈদগাঁহে নিয়ে আসতে রাস্তায় চলাচল করবে। এদিকে তেহরানের পাতাল রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে ঈদগাহে মুসল্লিদের যাওয়া - আসার জন্য ঈদুল ফিতরের দিন সকাল বেলায় যাত্রীদের কোন ভাড়া নেয়া হবে না। ঈদের নামায আদায়ে বিশেষ ব্যবস্থা নিতে দেশের জনগণের মতামতকে বিশেষভাবে প্রাধান্য দেয়া হচ্ছে । আর লক্ষ্যে দেশের সাধারণ জনগণের প্রস্তাব আহবান করা হয়েছে । দেশের যেকেউ ১৮৮৮ ও ১৩৭ নম্বরে তাদের নিজ নিজ প্রস্তাব ও পরিকল্পণা পাঠাতে পারেন। আর যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা www. Fetrnews,ir ঠিকানায় যোগাযোগ করতে পারবেন ।# 298069
captcha