IQNA

বিশ্ব কুদস দিবস মুসলমানদের ঐক্যের প্রতিক

12:36 - September 26, 2008
সংবাদ: 1691757
ইরানের পিরন শাহরের জুমআর নামাযের খতিব বিশ্ব কুদস দিবসকে মুসলমানদের ঐক্য ও সংহতির প্রতিক বলে বর্ণনা করেছেন ।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিরন শহরের জুমআর নামাযের ইমাম মোস্তফা মোহাম্মদি ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস বিদসকে মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টির ক্ষেত্রে একটা বড় সুযোগ বলে বর্ণনা করেছেন । তিনি বিশ্বের মুসলমানদের কাছে বায়তুল মোকাদ্দাসের গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, মুসলমানদের উচিত সম্মিলিতভাবে ও ব্যাপক সমারোহের সাথে বিশ্ব কুদস দিবস পালন করা। তিনি বলেন, ফিলিস্তিনী জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইমাম খোমেনী(র:) বিশ্ব কুদস দিবস পালনের যে ঘোষণা দিয়েছেন তা মুলত: ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ করার জন্য শিয়া ও সুন্নী মুসলমানদের ঐক্যের প্রতিক। উল্লেখ্য ইরানের ইসলামী বিপ্রবের রুপকার ইমাম খোমেনি (র:) মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাসের উপর থেকে ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর পাশাপাশি দখলদার ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসন থেকে ফিলিস্তিনের মজলুম জাতিকে মুক্ত করতে বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবসের ঘোষণা দেন। ঐ ঘোষণার পর থেকেই পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুসদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে ।#299579
captcha