IQNA

প্রতিরোধ আন্দোলন অধিকৃত ফিলিস্তিনকে মুক্ত করার একমাত্র উপায়

10:51 - September 30, 2008
সংবাদ: 1692223
মুসলিম বিশ্বের সমর্থণ ও ইসলামী বিধিবিধান অনুযায়ী ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিরোধ সংগ্রাম ইসরাইলের বর্বর আগ্রাসন থেকে অধিকৃত ফিলিস্তিনকে মুক্ত করার একমাত্র উপায় ।
ইরানের ধর্মীয় নগরী কোম থেকে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের বিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান “ হোযে এলমিয়ে কোমের ইসলামী প্রচারণা দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইলী সেনারা যখন ফিলিস্তিনে অব্যাহত হামলা ও জবরদখলের মাধ্যমে নিরপরাধ নারী ও শিশুসহ মজলুম ফিলিস্তিনীদের রক্ত ঝরাচ্ছে তখন এই অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তি জন্য প্রতিরোধ সংগ্রাম করা ছাড়া ফিলিস্তিনী জাতির সামনে আর কোন পথ খোলা নেই ।বিবৃতিতে বলা হয় আগ্রাসী শক্তির বিরুদ্ধে ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ইমানদার মুসলমানদের বিজয় যে নিশ্চিত ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর বিজয়ই তার প্রমাণ। এমনকি হিজবুল্লাহর হাতে ইসরাইলের চরম পরাজয়ের ফলেই দখলদার ইহুদিবাদীদের ঘনিষ্ট মিত্র সাম্রাজ্যবাদী আমেরিকার নয়া মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে যায় । আর এই ঘটনা এই কথাই প্রমাণ করে যে, আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে ইসলামী বিধি মোতাবেক প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়াই হচ্ছে মজলুম ফিলিস্তিনীদের মুক্তির একমাত্র উপায়। #

299574
captcha