ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রাদেশিক প্রতিনিধি ও আরদাবিলের জুমআর নামাযের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ হাসান অমেলি জুমআর নামাযের খুতবায় ওহাবীদের ষড়যন্ত্র সম্পর্কে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ওহাবীরা ইহুদিবাদীদের পৃষ্টপোষকতায় মানবতা বিরোধী তৎপরতা যে চালিয়ে যাচ্ছে মুসলমানদের সেসম্পর্কে সচেত থাকবে হবে ।তিনি ইরাকে পবিত্র ঈদুল ফিতরের নামাযে মুসল্লিদের উপর আত্মঘাতি হামলার নিন্দা জানিয়ে বলেন, দির্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামায আদয়রত নিরপরাধ মুসল্লিদের উপর এমন বর্বর হামলা কোন প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। উল্লেখ্য ইরাকে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের জামাতে ওহাবীদের এক আত্মঘাতি হামলায় অন্তত: ৮০ জন ইরাকী মুসলমান হতাহত হয়। # 302477