“ শান্তি, মানবাধিকার ও ধর্ম ’’ বিষয়ক সম্মেলনের কর্মকর্তা হেদায়েত ইউসুফি ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম ও মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের উপস্থিতির মধ্য দিয়ে ইরানের কোম শহরে ২০০৯ সালে “ শান্তি, মানবাধিকার ও ধর্ম ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জনাব ইউসুফি বলেন, কোমের মুফিদ বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বিষয়ক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে প্রতি দুই বছর অন্তর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে ।তবে এ ক্ষেত্রে সর্বশেষ সম্মেলনের বিষয়বস্তু ‘‘ধর্ম ও মানবাধিকার” হলেও এবারের সম্মেলনে আরো একটি বিষয়বস্তু যোগ করে এর নাম করণ করা হয়েছে “ শান্তি, মানবাধিকার ও ধর্ম ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন । তিনি আরো বলেন, “ শান্তি, মানবাধিকার ও ধর্ম ’’ শীর্ষক এবারের আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এর ইমধ্যে মার্কিনযুক্তরাষ্ট, সুইজারল্যান্ড, হল্যান্ড, বৃটেন, আর্জেন্টিনা, সৌদি আরব, পাকিস্তান ও তিউনেশিয়া থেকে এ পর্যন্ত ৪০ টি প্রবন্ধ এই সম্মেলন বিষয়ক সচিবালয়ে জমা পড়েছে ।# 302521