তেহরান প্রদেশের কোরআন বিষয়ক প্রতিষ্ঠান জামেআতুল কোরআনুল কারিমের মহা পরিচালক কাদিসে তাবাতাবাই বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গত ২২ সেপ্টেম্বর থেকে তেহরানে মেয়েদের জন্য কোরআন শিক্ষার বিশেষ কোর্স চালু হয়েছে ।কোরআন শিক্ষার এই স্পেশাল প্রোগামে রয়েছে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসির এবং কোরআনের প্রকৃত অর্থ সম্পর্কে স্বচ্ছ ধারনা তুলে ধরা, ইত্যাদি ।জনাব তাবাতাবাই বলেন, এই কোরআন শিক্ষা কোর্সে ৯ বছরের বেশি বয়সী মেয়েরা অংশ নিতে পারবেন ।চলতি বছরের শেষ নাগাত এই এই কোর্স চলবে। # 302378