সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ধর্মীয় স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি আসমা জাহাঙ্গীর বলেন, জাতিসংঘে শুক্রবার ‘‘ধর্মের প্রতি অবমাননা, বাকস্বাধনতা ও বিশ্বাস ’’ শীর্ষক এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে ধর্মের প্রতি অবমাননার বিরুদ্ধে একটি ইশতেহার অনুমোদন করা হয়েছে । এই ইশতেহার অনুযায়ী একটি দেশের সরকার কোন ধর্মের প্রতি অবমাননা মূলক যেকোন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে # 302592