ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে ইরাকের সামারা শহরে দির্ঘ দিনের পুরনো এক শিয়া মসজিদের পুনঃর্গঠনের কাজ মার্কিন সেনা ও কিছু উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত হয়ে গেছে । ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলার সময় সামারা শহরের অতি প্রাচিন ও ঐতিহ্যবাহী মসজিদটির মিনার ও দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দখলদার মার্কিন সেনাদের বাধার মুখে এখন পর্যন্ত এই মসজিদটি পুনঃর্গঠন করা সম্ভব হয় নি ।সামারা শহরের শিয়া মুসলমানদের অভিযোগ যখনই তারা এই মসজিদটির পুনঃগঠনের কাজ শুরু করেন তখনই তাদের নানা প্রতিবন্ধকতার শীকার হতে হয় । উল্লেখ্য হিজরী ৯ম শতাব্দীতে মসজিদটি নির্মান করা হয়েছিল বলে জানাগেছে। এদিকে সামারা শহরের অপর ধর্মীয় কেন্দ্র ইমাম হাসান আসকারী ( আ:) মসজিদের পুনঃর্গঠনের ব্যাপারে শহরের মুসলমানরা দির্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসলেও এখন পর্যন্ত মসজিদটির সংস্কারের ব্যাপোরে সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসীর ক্ষোভ দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে ।সামারা শহরের মুসলমানরা সেখানকার পবিত্র স্থানগুলোর উন্নয়ন না হওয়ার জন্য মার্কিনীদের দায়ী করেছে। # 302544