IQNA

ডেনমার্কের প্রধানমন্ত্রীর মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া উচিত

21:06 - October 06, 2008
সংবাদ: 1694908
কূয়েতের শিয়া ওলামা পরিষদের মহাসচিব ইসলাম ধর্মের প্রতি অবমাননা করার দায়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে মুসলমানদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ।
কূয়েতের দৈনিক আরব টাইমস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূয়েতের শিয়া ওলামা পরিষদের মহাসচিব মোহাম্মদ বকের আল মেহরী বলেছেন, ইসলাম ধর্মের ব্যাপক প্রসারের ঘটনায় ইর্ষান্বিত হয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী সম্প্রতি ইসলাম ধর্ম সম্পর্কে অযৌক্তিক বিবৃতি দিয়েছেন।তিনি ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর বিবৃতি দেয়ার অপরাধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার পরিকল্পনার কথা উল্লেখ করে ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা সম্পর্কে অমুসলিমদের ভালোভাবে অবহিত করার জন্য ইসলাম পরিচিতি মূলক কেন্দ্র প্রতিষ্ঠা করা জরুরী বলে বর্ণনা করেন। উল্লেখ ডেনমার্কের প্রধানমন্ত্রী সম্প্রতি এক বিবৃতিতে দেশটির একটি পত্রিকায় ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর কার্টুন ছাপানোর ঘটনাকে সমর্থন করার পাশাপাশি ইসলাম ধর্মে কোন বাক স্বাধিনতা নেই বলে যে মন্তব্য করেছেন মুসলিম বিশ্বে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।# 303074
captcha