ইরানের প্রধান ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হোওযে এলমিয়ে কোমের প্রচার ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রধান হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন রেজা ইস্কান্দারী বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ব মুসলিম ওলামা পরিষদের সভাপতি ইউসুফ কারজভীর সাম্প্রতিক এক বিতর্কিত বিবৃতির প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামের বিভিন্ন মাজহাবের অনুসারিদের মধ্যে বিভেদসৃষ্টির ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে জনাব কারজাভী সম্প্রতি শিয়া মাজহাবের অনুসারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন । জনাব রেজা ইসকান্দারী বলেন, ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের পর মুসলিম বিশ্বে ইসলামী বিপ্লবের চেতনা নতুন করে উজ্জীবিত হওয়ায় সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামী বিপ্লবের চেতনার এই প্রসারকে তাদের স্বার্থের জন্য হুমকি হিসেবে মনে করে ।তাই তারা ইসলামের শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারিদের মধ্যে সম্পর্কে ফাটল ধরাতে বিভেদসৃষ্টিকে কৌশল হিসেবে বেছে নেয়। কারণ তারা ভালো করেই জানে যে, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে তাদের উপর কখনোই কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে না । এবস্থায় ইরানের শিয়া আলেমগণ যখন মুসলমানদের মধ্যে ঐক্য জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তখন শিয়া মাজহাবের অনুসারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য যে শত্রুদের ষড়যন্ত্রের ফসল এতে কোন সন্দেহ নেই । তাই জনাব রেজা ইস্কান্দারী মুসলমানদের মধ্যকার ঐক্য প্রচেষ্টা ব্যহত হতে পারে এমন কোন মন্তব্য থেকে বিরত থাকার জন্য মুসলিম আলম সামাজের প্রতি আহবান জানান ।# 302308