IQNA

ইরানের খোরাসানে পবিত্র কোরআন ও নামায শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা

15:04 - October 08, 2008
সংবাদ: 1695628
ইরানের খোরাসান প্রদেশের স্কুল ছাত্রদের মধ্যে খুব শিঘ্রই পবিত্র কোরআন ও নামায শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সেখানকার শিক্ষা বিষয়ক কর্মকর্তা খবর দিয়েছেন ।
ইরানের খোরাসান প্রদেশের শিক্ষা বিষয়ক কর্মকর্তা মিখাইল বকেরি বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ২০০৯ সালের জানুয়ারীতে খোরাসান প্রদেশের ছাত্রছাত্রীদের মধ্যে পবিত্র কোরআন ও নামায শিক্ষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।৬ ষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মাঝে আগামী শনিবার থেকে পবিত্র কোরআন ও নাহজুল বাগা থেকে নেয়া প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কিত ৩ লাখ নোট বিলি করা হবে। # 303972
captcha