সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব মুসলিম ওলামা পরিষদের মহাসচিব মোহাম্মদ সালিম আল আভা দৈনিক আল বাতানকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ব মুসলিম ওলামা পরিষদের সভাপতি ইউসুফ কারজাভীর পুত্র আব্দুর রহমান ইউসুফের শিয়া মাজহাব গ্রহণ করার খবর প্রত্যাখ্যান করে বলেছেন, আব্দুর রহমান ইউসুফের সাথে মঙ্গবার আমার সরাসরি কথা হয়েছে এবং তিনি বিষয়টিকে গুজব হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন । এমনকি তিনি এই গুজব প্রচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করারও সিদ্ধান্ত নিয়েছিলেন । কিন্তু পরে তিনি তার এই সিদ্ধান্ত থেকে সরে আসেন । উল্লেখ্য বিশ্ব মুসলিম ওলামা পরিষদের সভাপতি ইউসুফ কারজাভীর সাম্প্রতিক শিয়া মাজহাব সম্পর্কে বিতর্কিত বিবৃতির প্রতিক্রিয়ায় একটি মহল তার পূত্র সম্পর্কে এ ধরনের গুজব ছড়িয়ে থাকতে পারে বলে মিশরের বিশিষ্ট আলেম মোহাম্মাদুল দারিনী মন্তব্য করেন। # 304465