IQNA

‘‘ আধুনিক বিশ্বে ধর্ম ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

20:35 - October 09, 2008
সংবাদ: 1695793
সভ্যতাগুলোর মধ্যে সংলাপ বিষয়ক কমিটির উদ্যোগে চলতি মাসের শেষ নাগাত ‘‘ আধুনিক বিশ্বে ধর্ম ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ মোহাম্মদ খাতামির সভাপতিত্বে ইরানের রাজধানী তেহরানে আগামী রবি ও সোমবার দুই দিন ব্যাপী ‘‘ আধুনিক বিশ্বে ধর্ম ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে হবে । এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানী ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, ধর্মগুরু ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। বর্তমান বিশ্বে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে ধর্মের গুরুত্ব তুলে ধরাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য। # 304691
captcha