IQNA

উত্তর ইতালিতে মসজিদ নির্মানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে মুসলমানদের প্রতিবাদ

14:05 - October 11, 2008
সংবাদ: 1696281
উত্তর ইতালির সসিউলু শহরে মসজিদ নির্মানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সেখানকার মুসলমানরা ধর্মঘট পালন করেছে
বার্তাসংস্থা ইউরুপিনিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, উত্তর ইতালির ইসলামী সংগঠন ‘‘ হোদা ’’ এর মুখপাত্র বৃহস্পতিবার সসিউলু শহরে বার্তাসংস্থা এ. কে. এল. কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সসিউলু শহরে মসজিদ নির্মানের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে শহরের মুসলমানরা শুক্রবার জুমআর নামাযের পর ধর্মঘট পালন করে। উল্লেখ্য উত্তর ইতালির সসিউলু শহরের পৌরসভা শহরটিতে মসজিদ নির্মানের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি শহরের মুসলমানরা গত ১০ বছর ধরে নামায আদায়ের জন্য যে সব হল রুম ব্যবহার করে আসছিল তাও বন্ধ করে দেয়ার নির্দেশদেয়। সসিউলু শহরের মুসলমানরা ইসলাম বিদ্বেষী এই পদক্ষেপের বিরুদ্ধে ধর্মঘট পালন করে ।# 305160
captcha