IQNA

ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় “ পবিত্র কোরআন ও সমকালিন বিশ্ব ’’ শীর্ষক সম্মেলন

15:54 - October 11, 2008
সংবাদ: 1696331
বৃটেনের রাজধানী লন্ডনে ৮ জানুয়ারী ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় “ পবিত্র কোরআন ও সমকালিন বিশ্ব ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
লন্ডনে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান আলী মোহাম্মদ হালেমী ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকরে বলেন জার্মানী, ফ্রান্স ও বৃটেনের বিশ্ব বিদ্যালয়ের মুসলিম ও অমুসলিম শিক্ষক, বুদ্ধিজীবী ও গবেষকদের অংশগ্রহণের মধ্য দিয়ে লন্ডনে ৮ জানুয়ারী ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় “ পবিত্র কোরআন ও সমকালিন বিশ্ব ’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে । ইসলাম সম্পর্কে অপপ্রচারণা মোকাবেলায় ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনের প্রকৃত শিক্ষাকে মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সকলের মাঝে সঠিকভাবে তুলে ধরতেই এই সম্মেলনের আয়োজন করা হয় । এই সম্মেলনে ইরানের প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হোওযে এলমিয়ে কোমের শিক্ষক ও বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ যাবদিয়ে ওমেলির অংশ গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জনাব হালেমী খবর দিয়েছেন। # 305182
captcha