IQNA

বৃটেনের মন্ত্রীসভায় দ্বিতীয় মুসলমান সদস্য

14:28 - October 12, 2008
সংবাদ: 1696650
বৃটেনের এক মুসলিম সংসদ সদস্য প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রীসভার সদস্য নির্বাচিত হয়েছেন ।
বার্তাসংস্থা এ পি পি’ র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানী বংশদ্ভোত বৃটেনের মুসলমান সংসদ সদস্য সাদেক খান দেশটির মন্ত্রীসভার সদস্য নির্বাচিত হয়েছেন । জনাব সাদেক খান হলেন বৃটেনের মন্ত্রীসভার দ্বিতীয় মুসলমান সদস্য যিনি দেশের সামাজিক ঐক্য ও সংহতি জোরদারের পাশাপাশি অভ্যন্তরিণ সংগঠনগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টির দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শাহেদ মালেকের পর সাদেক খান হলেন বৃটেনের পার্লামেন্টের দ্বিতীয় মুসলমান সদস্য যিনি দেশটির মন্ত্রীসভার সদস্যপদ লাভ করেন । জনাব সাদেক খান ২০০৭ সালে বৃটেনের বিচারমন্ত্রনালয়ের পর্যবেক্ষকের দায়িত্ব গ্রহণ করেন ।# 305446
captcha