দৈনিক আলনের বরাত দিয়ে লেবানন থেকে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননের শিয়া উচ্চ পরিষদের সভাপতি আব্দুল আমির কেবলান লেবাননে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত ফ্রান্সিস গই এর সাথে এক বৈঠকে মধ্যপ্রাচ্যে দখলদারিত্বের অবসানকে মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের উপায় হিসেবে উল্লেখ করে বলেন পশ্চিমাদেশগুলোর উচিত ফিলিস্তিনী শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার পাশাপাশি পবিত্র বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে স্বাধিন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তা করা। তিনি এসময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ফিলিস্তিনে অব্যাহত দখলদারিত্বের অবসান ঘটানোর লক্ষ্যে ইসরাইলের উপর চাপ সৃষ্টি করার জন্য বৃটেনসহ ইউরোপীয় দেশগুলোর প্রতি আহবান জানান। # 305051