Continentalnews এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয় বংশদ্ভোত মহিলা হুরিয়া ফাত্তাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনের ব্যাপারে ইউরোপীয় আদালতের এই অনুমতিকে আরব বংশদ্ভোত ইউরোপীয় মহিলাদের পুরুষের সমঅধিকার বাস্তবায়নের ক্ষেত্রে এক মাইল ফলক হিসেবে বর্ণনা করেরছন । তিনি আরো বলেন, এরফলে ইউরোপীয় মুসলিম নারীদের মৌলিক অধিকার বাস্তবায়নের পথ সুগম হলো। হুরিয়া ফাত্তাহ আলজেরিয়া থেকে সমাজ বিজ্ঞান ও ইসলামী ধর্ম তত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৯৫ সালে থেকে বেলজিয়ামের ব্রেসোক্স মসজিদে সেচ্ছায় ধর্মীয় তৎপরতায় নিয়োজিত রয়েছেন । # 305373