IQNA

সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলামী সংগঠনগুলোর বৈঠক

15:37 - October 13, 2008
সংবাদ: 1697065
সিঙ্গাপুরে আগামী বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের ইসলামী সংগঠন ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হবে ।
বাহরাইনের বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অষ্ট্রেলিয়া, ভারত, ফিজি, মায়ানমার, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, তাইওয়ান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোর্ডিয়া ও চীনের অংশগ্রহণের মধ্যদিয়ে ৪ দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের দেশগুলোর ইসলামী সংস্কৃতি ও মুসলমানদের জীবনযাত্রার মানউন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি এই সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক ও যোগাযোগ আরো বৃদ্ধি করাই এই বৈঠকের প্রধান লক্ষ্য। # 305455
captcha