IQNA

বিশ্ব মুসলিম ওলামা পরিষদের প্রধান ইউসুফ কারজাভীকে যুক্তিতর্কে আসার আহবান

14:07 - October 14, 2008
সংবাদ: 1697431
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বৈদেশিক শিক্ষা ও প্রচারণা দপ্তরের বিশেষ প্রতিনিধি হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মদ রেজা নুরুল্লাহিয়ন বিশ্ব মুসলিম ওলামা পরিষদের প্রধান ইউসুফ কারজাভীকে যুক্তিতর্কে আসার আহবান জানিয়েছেন ।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বৈদেশিক শিক্ষা ও প্রচারণা দপ্তরের বিশেষ প্রতিনিধি হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মোহাম্মদ রেজা নুরুল্লাহিয়ন শিয়া মাজহাবের অনুসারীদের সম্পর্কে বিশ্ব মুসলিম ওলামা পরিষদের প্রধান ইউসুফ কারজাভীর সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলামের শত্রুরা যখন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একের পর এক ষড়যন্ত্রে মেতে উঠার পাশাপাশি মুসলিম যুব সমাজের উপর সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিচ্ছে ও এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড যুদ্ধের হুমকি দিয়েছে তখন ইসলামের কোন মাজহাব সম্পর্কে কোন আলেমের আপত্তিকর মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত ।এমনকি গণমাধ্যমে জনাব কারজাভীর এ ধরনের মন্তব্যকে একেবারেই অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, কোন মাজহাব কিংবা কোন মাজহাবের অনুসারীদের ধর্মীয় তৎপরতা সম্পর্কে কারো কোন আপত্তি থাকলে সেক্ষেত্রে আলোচনার পথ খোলা রয়েছে এবং অভ্যন্তরিণভাবে আলোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে যেকোন প্রশ্ন কিংবা মতপার্থক্যের অবসান সম্ভব।তিনি আরো বলেন, কোন মাজহাব সম্পর্কে যেকেউ যেকোন প্রশ্ন উত্থাপন করতে পারেন কিন্তু একই ধর্মের কোন মাজহাবের একজন বিশিষ্ট আলেমের মন্তব্য যদি অন্য মাজহাবের অনুসারীদের জন্য অসম্মান বয়ে আনে তা সত্যিই দুঃখজনক । তিনি আরো বলেন, শিয়া মাজহাব সম্পর্কে জনাব কারজাভীর সাম্প্রতিক মন্তব্যের ফলে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার অবসান ঘটাতে আমরা জনাব কারজাভীকে সরাসরি যুক্তিভিত্তিক আলোচনায় আসার আহবান জানাই ।জনাব নুরুল্লাহীয়ন বলেন, ১৫ বছর বয়স থেকে জনাব কারজাভী ইসলামের জন্য যে খেদমত করে যাচ্ছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। তবে এমন ব্যক্তির কাছ থেকে একটি মাজহাবের অনুসারীদের প্রতি আপত্তিকর মন্তব্য কিছুতেই আশা করা যায় না ।তিনি আরো বলেন যদিও শিয়া আলেমগণ জনাব কারজাভীর সাম্প্রতিক মন্তব্যের জবাব দিয়েছে তারপরও তিনি এই বিতর্কের মুলৎপাটন করার জন্য যুক্তিভিত্তিক আলোচনায় আসার আহবান জানান ।# 303633
captcha