IQNA

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

15:08 - October 14, 2008
সংবাদ: 1697456
সৌদি আরবের মক্কায় গতকাল থেকে ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।
সৌদি দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের ওয়াকফ, প্রচারণা ও ইসলাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে মক্কার গ্র্যান্ড কুরল হোটেলে গতকাল থেকে ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।৫৬ টি ইসলামী ও আরব দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে আগত ১৬৪ জন পবিত্র কোরআনের হাফেজ ও ক্বারীর অংশগ্রহণের মধ্য দিয়ে ৩০ তম এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয় । ৫ টি বিষয়ের উপর এই প্রতিযোগিতা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে পবিত্র কোরআনের তাফসির ও তাজবিতসহ ৩০ পারা হেফজ প্রতিযোগিতা, তাজবিত ও তেলাওয়াতসহ ৩০ পারা হেফজ প্রতিযোগিতা, তাজবিত ও তেলাওয়াতসহ ২০ পারা হেফজ প্রতিযোগিতা, তাজবিত ও তেলাওয়াতসহ ১০ পারা হেফজ প্রতিযোগিতা এবং তাজবিত ও তেলাওয়াতসহ ৫ পারা হেফজ প্রতিযোগিতা । সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিযের তত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাকে সবদিকে থেকে সাফল্যমন্ডিত করতে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে ।এসব কমিটির মধ্যে রয়েছে, সংস্কৃতি, অর্থনীতি, বিচার, প্রচারণা, জনসংযোগ ও নির্বাহী কমিটি । এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ৮৮৮ হাজার রিয়াল পুরস্কার ঘোষণা করা হয়েছে । আগামী ১৯ অক্টোবর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানানো হয়েছে । # 306310
captcha