IQNA

পূঁজিবাদের পতন ইসলামী অর্থনীতিকে আরো শক্তিশালী করবে

15:52 - October 14, 2008
সংবাদ: 1697476
বিশ্বমুসলিম ওলামা পরিষদের প্রধান ইউসুফ কারজাভী বলেছেন, বিশ্ব অর্থনৈতিক সংকট ও পূঁজিবাদের পতন ইসলামী অর্থনীতিকে আরো শক্তিশালী করবে ।
ফরাসী বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বমুসলিম ওলামা পরিষদের প্রধান ইউসুফ কারজাভী কাতারের রাজধানী দোহায় ৬ ষ্ঠ আন্তর্জাতিক কুদস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষনে বলেন, সুদের উপর ভিত্তি করে পূঁজিবাদী অর্থনীতি গড়ে ওঠায় তা আজ হুমকির মুখে ।অন্যদিকে ইসলামী শরিয়তের উপর ভিত্তি করে ইসলামী অর্থনীতি গড়ে ওঠায় তা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। কারণ ইসলামী অর্থনীতিতে সুদ বলতে কিছু নেই ।তিনি ইসলামী অর্থনীতিকে আরো চাঙ্গা করার বর্তমান এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য ইসলামী উম্মার প্রতি আহবান জানান। কাতারের রাজধানী দোহায় রবিবার হোটেল শেরাটনে আন্তর্জাতিক কুদস সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিশ্বের ৪৬ টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন ।# 306435
captcha