IQNA

মসজিদুল আকসার নিকটে ইহুদিদের উপাসনালয় নির্মানের নিন্দা ও প্রতিবাদ

13:49 - October 15, 2008
সংবাদ: 1697815
ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব মসজিদুল আকসার নিকটে ইহুদিদের উপাসনালয় নির্মানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
বার্তাসংস্থা আল জাজিরার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু বলেছেন মসজিদুল আকসার নিকটে ইহুদিদের উপাসনালয় নির্মানের ঘটনা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার প্রতি আবমাননার শামিল । তিনি এ ধরনের অবমাননাকর পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্গন বলে বর্ণনা করেন । উল্লেখ্য জেনেভা চুক্তি অনুযায়ী অধিকৃত অঞ্চলে পবিত্র স্থানগুলোর সীমানা লঙ্ঘন করার কোন অধিকার দখলদার সেনাদের নেই ।এদিকে মসজিদুল আকসার নিকটে ইহুদিদের উপাসনালয় নির্মানের ঘটনার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনী মুসলমানরা মসজিদুল আকসার প্রবেশদ্বার ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ।ফিলিস্তিনের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ জামাল বুআতানে মসজিদুল আকসার নিকটে ইহুদিদের উপাসনালয় নির্মানের ঘটনাকে সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘণ হিসেবে উল্লেখ করে একে ইসলামী উম্মার উপর আগ্রাসন বলে বর্ণনা করেন ।# 306745
captcha