ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ তাকি মোদাররেসী জান্নাতুল বাকির ধ্বংসপ্রক্রিয়া মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণ হিসেবে উল্লেখ করে বলেছেন যতদিন পর্যন্ত এই পবিত্র স্থানের পুনঃনির্মান না হবে ততদিন মুসলমানদের এই সংকট থেকে মুক্তি লাভ করা সম্ভব নয় । তিনি আরো বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইসলামের সকল মাজহাবের অনুসারীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠান শ্লোগান দেয়া হলেও এক্ষেত্রে সকল মহলের আন্তরিকতা না থাকলে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা পরিবর্তে বরং মতপার্থক্য আরো বৃদ্ধি পাবে ।# 306765