সৌদি আরবের সরকারী সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের অধিকাংশ সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মঙ্গলবার এক বিবৃতিতে মসজিদুল আকসার কাছে ইহুদি উপাসনালয় নির্মানের নিন্দা জানিয়ে বলেছে বায়তুল মোকাদ্দাসকে ইহুদি শহরে পরিণত করার লক্ষ্যেই এই ইহুদি উপাসনালয় নির্মান করা হচ্ছে । তারা মসজিদুল আকসার প্রতি অবমাননাকর ইসরাইলের এই অবৈধ তৎপরতার বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান । এদিকে মসজিদুল আকসার কাছে ইহুদি উপাসনালয় নির্মানের প্রতিবাদে কুদস শহরের অধিবাসীরা মঙ্গলবার ইসরাইলী সেনাদের কঠোর নিরাপ্ত্তা ব্যবস্থার মধ্যদিয়ে মসজিদুল আকসার প্রবেশদ্বার ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ প্রদর্শণ করেছে। ফিলিস্তিনের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ জামাল বুআতানে মসজিদুল আকসার কাছে ইহুদি উপাসনালয় নির্মানের এই ঘটনাকে সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে একে ইসলামী উম্মাসহ বিশ্বের স্বাধীনচেতা ও ন্যায়কামী মানুষের বিরুদ্ধে আগ্রাসন বলে বর্ণনা করেছেন। এদিকে ইসলামী সম্মেলন সংস্থা ও বিশ্ব ইসলামী সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে মসজিদুল আকসার কাছে ইহুদি উপাসনালয় নির্মানের ঘটনার নিন্দা জানিয়েছে। # 307291