সোদি আরবের সরকারী বার্তাসংস্থা ভস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের মক্কার গ্র্যান্ড কোরল হোটেলে অনুষ্ঠিত ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪র্থ দিনে তাজভিত ও তেলাওয়াতসহকারে পবিত্র কোরআনের ১০ পারা হেফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এর আগে ৩ টি বিভাগে অনুবাদ, তাফসির ও তাজভিত সহকারে পবিত্র কোরআনের ৩০ পারা হেফয প্রতিযোগিতা, তাজভিত ও তেলাওয়াত সহকারে পূর্ণ কোরআন শরিফের হেফয প্রতিযোগিতা এবং তাজভিত ও তেলাওয়াত সহকারে পবিত্র কোরআনের ২০ পারা হেফয প্রতিযোগিতা অনুষ্ঠত হয় ।৫৬ টি আরব ও ইসলামী দেশের ১৬৪ জন কোরআনের হাফেজ ও ক্বারীর অংশগ্রহণের মধ্যদিয়ে গত সোমবার থেকে ৪ টি বিষয়ের উপর এই প্রতিযোগিত অনুষ্ঠিত হয় ।# 307953