IQNA

লন্ডনে আন্তর্জাতিক ইসলামী বই মেলা

15:00 - October 18, 2008
সংবাদ: 1698620
বৃটেনের রাজধানী লন্ডনে বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক ইসলামী বই মেলা শুরু হয়েছে
দৈনিক আরব নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেন, রাশিয়া, জাপান, গ্রীস, ফ্রান্স ও মার্কিনযুক্তরাষ্ট্রের ৭৭ জনেরও বেশি বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের মধ্যদিয়ে বৃহস্পতিবার এই আন্তর্জাতিক ইসলামী বই মেলা শুরু হয় । ইসলাম ধর্ম ও বর্তমান বিশ্বসংকট সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গী তুলে ধরার লক্ষ্যেই এসব রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী এই আন্তর্জাতিক ইসলামী বই মেলায় উপস্থিত হয়েছেন বলে জানাগেছে। মেলায় ইংরেজি ও ফ্রান্স ভাষায় লেখা বিভিন্ন ইসলামী বই স্থান পেয়েছে।এই আন্তর্জাতিক ইসলামী বই মেলার একই সময়ে লন্ডনের হোটেল হিল্টনে ‘‘মুসলমানদের বর্তমান পরিস্থিতি ও আগামীদিনের চ্যালেঞ্জ ’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । সেমিনারে সৌদিআরবের মানবাধিকার বিষয়ক কমিশনের উপপ্রধান হামাদ আল মাজিদ, আরব ও বৃটিশ শিল্প ও বানিজ্য সংস্থার সদস্য এলন মনরো এবং দোরহম বিশ্ববিদ্যালয়ের সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রন্দি বিলসুন বক্তব্য রাখবেন ।# 307932
captcha