ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীর টাইটানিক ম্যাগাজিনের পক্ষ থেকে ফ্রাঙ্কফোর্ট শহরের বই মেলায় শনিবার ‘‘ মোহাম্মদ (সা:) এর অনুরুপ ’’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির সংখ্যালঘু মসলমানদের তীব্র বিরোধীতার মুখে ফ্রঙ্কফোর্ট শহরের মেয়র শেষপর্যন্ত এই প্রতিযোগিতা বাতিল করে দেয় ।ফ্রাঙ্কফোর্ট শহরের আন্তর্জাতিক বই মেলার কর্তৃপক্ষ ঘোষণা করেছেন বই মেলায় এ ধরনের প্রতিযোগিতার জন্য অনুকূল পরিবেশ না থাকায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাতিল হয়ে যায়। ফ্রাঙ্কফোর্ট শহরের পুলিশের মুখপাত্র ইউরগান লিংকার বই মেলার কর্তৃপক্ষের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ফ্রাঙ্কফোর্ট শহরের আন্তর্জাতিক বই মেলায় ইসলাম অবমাননাকর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে এই প্রতিযোগিতার বিরোধীদের উদ্বেগের অবসান হয়েছে।# 307881