IQNA

জান্নাতুল বাকির পুনর্গঠন মুসলমানদের মধ্যকার ঐক্য ও সংহতিকে জোরদার করবে

15:17 - October 19, 2008
সংবাদ: 1699029
ইরাকের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ তাকী মোদাররেসী বলেছেন, জান্নাতুল বাকির পুনর্গঠন মুসলমানদের মধ্যকার ঐক্য ও সংহতি জোরদারের একমাত্র উপায় ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ তাকী মোদাররেসী বলেছেন পবিত্র জান্নাতুল বাকিকে ধ্বংস করার মাধ্যমে নবীবংশের স্মৃতিকে নিশ্চিহ্ণ করা ষড়যন্ত্র মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির অন্যতম কারণ। তিনি পবিত্র জান্নাতুর বাকির পুনর্গঠনকে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করে বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা যে ঐক্য প্রতিষ্ঠার আহবান জানিয়ে আসছি তাতে বিশ্বের অধিকাংশ মুসলমানেরই কোন দ্বিমত নেই । এমনকি আজ ইসলামের প্রতিটি মাজহাবের অনুসারীরাই একথা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে পারস্পরিক সম্মানের ভিত্তিতেই কেবলমাত্র মুসলমানদের মধ্যকার সকল মতবিরোধের অবসান সম্ভব । তিনি আরো বলেন মুসলমানদের মধ্যে তখনই ঐক্য ও সংহতি জোরদার হবে যখন তারা ধর্মীয় মূল্যবোধ ও পবিত্র স্থানগুলোর প্রতি যথাযথ সম্মান দেখাতে পারবে। # 307984
captcha