IQNA

হিজবুল্লাহ ফিলিস্তিনের আকায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানিয়েছে

15:20 - October 19, 2008
সংবাদ: 1699030
লেবানেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আকায় ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইসরাইলী সেনাদের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছে
লেবানন থেকে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবানেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে ফিলিস্তিনের আকা ও মসজিদুল আকসায় ইসরাইলী সেনাদের সাম্প্রতিক বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, ফিলিস্তিনের আরব মুসলিম জাতিকে নির্মূল করে গোটা ফিলিস্তিন দখলকরার সূদুর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই ইহুদিবাদী ইসরাইলী সেনারা মসজিদুল আকসার নিকটে ইহুদি উপাসনালয় নির্মানসহ একের পর এক বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ তার বিবৃতিতে ফিলিস্তিনে ইসলামী ঐতিহ্যকে ধ্বংস করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসনের ব্যাপারে আন্তর্জাতিক মহলের নিরব ভূমিকার নিন্দা জানিয়ে দখলদারদের বিরুদ্ধে সংগ্রামী ফিলিস্তিনীদের প্রতিরোধ সংগ্রামে তাদের সর্বাত্মক সমর্থনের কথা ঘোষণা করেছে । # 307996
captcha