তুরস্কে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ফারহদ পলিযদর বার্তা সংস্থা ইকনার আন্তর্জাতিক বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই স্মরণসভায় আধুনিক বিশ্বে নারী জাতির আদর্শ হিসেবে হযরত ফাতেমাতুজ্জাহরা ( সা:আ:) এর ব্যক্তিত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে । তিনি আরো বলেন, ইসলামের এই মহিয়ষী নারী সম্পর্কে জানতে আধুনিক বিশ্বের নারী সমাজকে আরো বেশী উৎসাহিত করতেই এই স্মরণসভার আয়োজন করা হয়। সভায় আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি হযরত ফাতেমাতুজ্জাহরা (সা:আ: ) এর জীবনী সম্পর্কিত স্লাইড শোর প্রদশর্ণী, কবিতা আবৃত্তি ও ইসলামী ও আধ্যাত্মিক গান পরিবেশন করার কথা রয়েছে । উল্লেখ্য তুরস্কের গৃহিনী মহিলা সমিতির উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয় ।১৯৬৬ সাল থেকে এই সমিতি তাদের যাত্রা শুরু করে। # 308371