IQNA

কাতারে পবিত্র কোরআন প্রতিযোগিতা

16:20 - October 20, 2008
সংবাদ: 1699461
কাতারে আগামী ১১ থেকে ১৩ ই নভেম্বর পবিত্র কোরআনের তাফসির, তেলাওয়াত ও হেফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
কাতারের একটি দৈনিকের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের কোরআন প্রতিযোগিতা বিষয়ক কমিটির প্রধান খালেদ বিন মোহাম্মদ আল সানি শনিবার দোহায় এক সাংবাদ সম্মেলনে আগামী ১১ থেকে ১৩ ই নভেম্বর পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের ঘোষণা দিয়ে বলেন, কাতারের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১ থেকে ৬ নভেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন করার আহবান জানানো হয়েছে। জনাব আল সানি বলেন, কাতারের তরুন ও যুব সমাজকে পবিত্র কোরআন শিক্ষায় উদ্বোদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আগামী ৩০ নভেম্বর কাতারের রাজধানী দোহার হোটেল রমদয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। # 308812
captcha