IQNA

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপ্তী

16:49 - October 20, 2008
সংবাদ: 1699493
সৌদি আরবের পবিত্র ধর্মীয় নগরী মক্কার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে রোববার ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শেষ হয়েছে।
সৌদি আরবের সরকারী বার্তাসংস্থা বস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সৌদি বাদশাহ আব্দুল্লাহর প্রতিনিধি ও মক্কার আমির খালেদ ফয়সাল বিন আব্দুল আযিয এবং সৌদি আরবের ওয়াকফ, ইসলাম ধর্ম ও প্রচারণা বিষয়ক মন্ত্রী সলেহ বিন আব্দুল আযিয আল শেইখ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে সৌদি আরবের ওয়াকফ, ইসলাম ধর্ম ও প্রচারণা বিষয়ক মন্ত্রী সলেহ বিন আব্দুল আযিয আল শেইখ মুসলমানদের জন্য এই ধরনের প্রতিযোগিতার বিশেষ গুরুত্বের কথা তুলে ধরে বলেন সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতায় প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে । জনাব আল শেইখ বলেন, মহান আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাযিল করেছেন এবং যতদিন পর্যন্ত মানুষ পবিত্র কোরআনের শিক্ষাকে আকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না । তাই তিনি পবিত্র কোরআনের এই মহান শিক্ষা থেকে বঞ্চিত না হওয়ার জন্য মুসলিম উম্মার প্রতি আহবান জানান । # 308686
captcha