IQNA

বৈরুতে নয়া জামে মসজিদের উদ্বোধন

17:21 - October 20, 2008
সংবাদ: 1699532
জুমআর নামায আদায়ের মধ্যদিয়ে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ‘‘ আল আমিন ’’ নামে নয়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে
লেবাননের রাজধানী বৈরুতে ‘‘ আল আমিন ’’ নামে নয়া জামে মসজিদের উদ্বোধনীর খবর দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে লেবাননের সংস্দ স্পিকার নাবী বারী, প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা, লেবাননের শিয়া উচ্চ পরিষদের সহ সভাপতি আব্দুল আমির কেবলান ও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাইয়্যেদ মোহাম্মদ তানতাভির উপস্থিত ছিলেন । এই উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষনে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির পূত্র সাআদ হারিরি বলেন, আমার পিতা কেবল বৈরুতে একটি নয়া জামে মসজিদ উপহার দেয়ার লক্ষেই এই মসজিদের নির্মান কাজ শুরু করেন নি বরং বৈরুতকে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজধানী তথা খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে স্থায়ী পরামর্শ কেন্দ্র ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তিপূর্ণ আবাসভূমি তৈরি করার লক্ষ্যেই এই জামে মসজিদ নির্মান প্রকল্প হাতে নিয়েছিলেন। অনুষ্ঠানে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি সাইয়্যেদ মোহাম্মদ তানতাভি লেবাননকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উল্লেখ করে বলেন, লেবাননে বিভিন্ন ধর্মের মানুষ বিশেষকরে খ্রিষ্টান ও মুসলমানরা যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে তা অন্যান্য আরব দেশগুলোর জন্যও মডেল হতে পারে।এদিকে, লেবাননের শিয়া উচ্চ পরিষদের সভাপতি শেখ আব্দুল আমির কেবলান ইসরাইলকে লেবাননের একমাত্র সমস্যা হিসেবে উল্লেখ করে ইসরাইলী হুমকির মোকাবেলায় সমস্ত আরব ও মুসলিম জাতিকে লেবাননী জাতির সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য দির্ঘ ৬ বছর নির্মান কাজের পর গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের ‘‘ আল আমিন ’’ জামে মসজিদ মুসল্লিদের জন্য উন্মোক্ত করে দেয়া হয়। # 308462
captcha