ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা তুরস্কের ইস্তাম্বুল শহরে আগামী ২৩ থেকে ২৬ অক্টোবর ইসলামী দেশগুলোর শিল্প ও বানিজ্য মেলা অনুষ্ঠিত হওয়ার খবর দিয়ে জানিয়েছে, ইসলামী দেশগুলোর মধ্যে বানিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে । মেলায় বিশ্বের ৬১ টি দেশের ৫০০টিরও বেশি কোম্পানী অংশগ্রহণ করবে বলে ধারনা করা হচেছ । মেলা চলাকালে এই দেশগুলোর মধ্যে ৪ শো কোটি ডলারের সহযোগিতা চুক্তি সাক্ষরিত হওয়ার কথা রয়েছে। # 309044