IQNA

ইন্দোনেশিয়ায় এশিয়ার বৃহত্তম গীর্জার উদ্বোধন

15:19 - October 21, 2008
সংবাদ: 1699872
জনসংখ্যার দিক থেকে প্রথমস্থান অধিকারী মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এশিয়ার বৃহত্তম গীর্জার উদ্বোধন করা হয়েছে।
শিয়া অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় খ্রিষ্টান পাদ্রী স্টিফেন টঙ্গ ইন্দোনেশিয়ায় এশিয়ার বৃহত্তম এই গীর্জার উদ্বোধন সম্পর্কে বলেন, এই গীর্জার উদ্বোধন থেকে এ বিষয়টিই প্রমাণিত হয় যে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইন্দোনেশিয়ায় সরকারের পক্ষ থেকে কোন সীমাবদ্ধতা নেই । ইন্দোনেশিয়ার ৪ হাজার খ্রিষ্টানের উপস্থিতিতে দেশের বৃহত্তম এই গীর্জার উদ্বোধন করা হয়।উল্লেখ্য ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ খ্রিষ্টান ধর্মের অনুসারী বলে এই গীর্জার বিশপ দাবী করেন । # 309128
captcha