সৌদি আরবের আন্তর্জাতিক সংবাদ সংস্থা ( IINA ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের আল আজহার বিশ্ব বিদ্যালয়ের মুফতি সাইয়্যেদ মোহাম্মদ তানতাভী শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ‘‘ আল আমিন ’’ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পবিত্র কোরআনের বেশকয়েকটি আয়াতে মহান আল্লাহ তাআলা গুরুত্বারোপ করে বলেছেন, বিশ্বাসগত মতপার্থক্য ঐশী ধর্মের অনুসারীদের মধ্যে সহোগিতার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না ।ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে অনুসারীরা সবাই সমান ও ভাই ভাই একথা উল্লেখ করে জনাব তানতাভী বলেন, যে ধর্ম যুক্তি ও জ্ঞানকে প্রাধান্য দেয় সেই ধর্মে সন্ত্রাসবাদ, বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার কোন স্থান স্থান নেই ।তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্রের অধিকারী দেশ লেবাননের উদাহরণ টেনে বলেন, দেশটিতে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের অধিকারী মানুষের বসবাস থাকা সত্বেও সেখানে একে অপরের সহযোগিতার ক্ষেত্রে রয়েছে আন্তরিকতার উজ্জল দৃষ্টান্ত ।# 307880