বার্তাসংস্থা `` ekklesia'' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে খ্রিষ্টান ও মুসলিম বুদ্ধিজীবীদের এক বৈঠকে খ্রিষ্টান ধর্মগুরু রাবন ইউলিয়ামস বলেছেন খ্রিষ্টান ও মুসলমানদের যৌথ অর্থনৈতিক সহযোগিতা বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, খ্রিষ্টান ও ইসলামী অর্থনীতি অনেকটা কাছাকাছি হওয়া সত্বেও ষোড়শ শতাব্দী থেকে এই দুটি ধর্মের অর্থনৈতিক শিক্ষার মধ্যে কোন যোগসাজশ না থাকায় তাদের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা বিলিন হয়ে যায়। এ অবস্থায় বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট নিরসনে খ্রিষ্টান ও মুসলমানদেরকে যৌথভাবে সহযোগিতা করার আহবান জানানো হয়। # 310395