IQNA

নাইজেরিয়ায় অনুষ্ঠিত পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা

21:19 - October 23, 2008
সংবাদ: 1700450
নাইজেরিয়ার বুচি প্রদেশে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পবিত্র কোরআনের ক্বেরাআত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
দৈনিক Triumphnews papers এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নাইজেরিয়ার বুচি প্রদেশে অনুষ্ঠিত পবিত্র কোরআনের ক্বেরাআত প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে আলীয়ু ইয়াহিয়া এবং নারীদের মধ্যে মাল্লমে ওমার প্রথম স্থান অধিকার করেছে । বুচি প্রদেশের মুসলমানদের একটি দল সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করার জন্য অায়োজক কমিটির প্রশংসা করেন । তারা বলেন এ ধরনের প্রতিযোগিতার ফলে সমাজের মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি আরো জোরদার হওয়ার পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষার প্রতি মুসলমাদের আগ্রহ আরো দিন দিন বৃদ্ধি পাবে। # 310430
captcha