IQNA

রাসূল (সা:) এর প্রতি অবমাননার দায়ে এক আফগান সাংবাদিকের বিশ বছরের কারাদন্ড

21:21 - October 23, 2008
সংবাদ: 1700451
আফগানিস্তানের আদালত ইসলামের সর্ব শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা:) এর প্রতি অবমাননা করার দায়ে সেদেশের এক সাংবাদিককে ২০ বছরের কারাদন্ড দিয়েছে ।
কাতারের দৈনিক আল সার্গের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, আফগানিস্তানের আদালতের আপিল বিভাগ ইসলাম অবমাননার দায়ে সাংবাদিক পারভিজ কামবাক্সকে ২০ বছরের কারাদন্ড দেয়ার পর কয়েকটি পশ্চিমা দেশ ও আফগানিস্তানের কিছু সংবাদ মাধ্যম এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে । এদিকে উত্তর অাফগানিস্তানের নেজর শরীফের আদালত একই অভিযোগে ২৩ বছর বয়সী এই সাংবাদিকের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছে । উল্লেখ্য পারভিজ কামবাক্স নামের এই সাংবাদিক সম্প্রতি এক আর্টিকেলে লিখেছে রাসূল (সা:) নারী অধিকারকে উপেক্ষা করেছে । আফগানিস্তানের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি ইসলামের অবমাননা করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। # 310330
captcha