IQNA

ইসলাম অবমাননাকারীদের প্রতি ডেনমার্কের বিচার বিভাগের সমর্থন

12:02 - October 25, 2008
সংবাদ: 1700670
ডেনমার্কের ইসলাম অবমাননাকারী পত্রিকার কর্মকর্তাদেরকে সোপ্রিম কোর্টে হাজির করানোর জন্য সাতটি ইসলামী দলের আবেদন দেশটির বিচার মন্ত্রনালয় খারিজ করে দিয়েছে ।
`` canada.com'' ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ডেনমার্কের ইসলাম অবমাননাকারী পত্রিকা ‘‘ জিলন্দ পোষ্টান ’’ এর কর্মকর্তাদেরকে সর্বোচ্চ আদালতে হাজির করাতে সাতটি ইসলামী দলের আবেদনে কেন এসব কর্মকর্তাদের আদালতে হাজির করাতে হবে সেব্যাপারে যথাযথভাবে কারণ দর্শাতে না পারায় এই আবেদনটি খারিজ করে দেয়া হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে । উল্লেখ্য ডেনমার্কের ইসলাম অবমাননাকারী পত্রিকা ‘‘ জিলন্দ পোষ্টান ’’ এর কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা গত বছরের অক্টোবরে খারিজ হয়ে যাওয়ার পর দেশটির ইসলামী সংগঠনগুলো এব্যাপারে সর্বোচ্চ আদালতে আপিল করলে দেশটির আপিল বিভাগও গত মঙ্গলবার এই আবেদন খারিজ করে দেয় । ডেনমার্কের সোপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়ের করা এই মামলার রায়ে বলা হয় ‘‘ জিলন্দ পোষ্টান ’’ পত্রিকায় যে কার্টুন ছাপা হয়েছিল তাতে ইসলামের অবমাননা করার কোন উদ্দেশ্য ছিল না বরং ইসলামের নামে যারা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে তাদের চিত্র ফুটিয়ে তুলতেই ঐ কার্টুন ছাপা হয়েছিল। তবে ডেনমার্কের ইসলামী দল ও সংগঠনগুলো জানিয়েছে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে তাদের আইনী লড়াই অব্যাহত থাকবে এবং প্রয়োজনে তারা এ ব্যাপারে ইউরোপের মানবাধিকার আদলতে যাবেন । উল্লেখ্য ২০০৫ সালে ডেনমার্কের দৈনিক ‘‘ জিলন্দ পোষ্টান ’’ ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকর কার্টুন ছাপানোর পর বিশ্বের মুসলমানরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় । 310325 #
captcha