তথ্য সংস্থা ‘‘ pr-inside '' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভিয়েনায় অনুষ্ঠিত ধর্মগুলোর মধ্যে সংলাপ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী ভাষণে অষ্ট্রিয়ার প্রেসিডেন্ট বিশ্বব্যাপী খ্রিস্টান ও মুসলমানদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রচেষ্টার প্রশংসা করেন। সম্মেলনে অষ্ট্রিয়ার প্রেসিডেন্ট ছাড়াও দেশটির অর্থমন্ত্রী ইউহন্স হন ও ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মদ খাতামী উপস্থিত ছিলেন । এই সম্মেলনে ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মদ খাতামী বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারের পাশাপাশি অন্যায়, অবিচার ও বৈষম্য বিহীন বিশ্ব গড়ে তুলা আহবান জানান। জনাব খাতামী তার তিন দিনের এই অষ্ট্রিয়া সফরে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের এক সমাবেশে ভাষণ দেয়ার পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে আলোচনা ও মতবিনিময় করবেন বলে কথা রয়েছে। # 311345