IQNA

লন্ডনে ‘‘বিশ্বব্যাপী ঐক্য ও শান্তি’’ শীর্ষক ইসলামী সম্মেলন

20:24 - October 27, 2008
সংবাদ: 1701546
বৃটেনের রাজধানী লন্ডনে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মুসলমানের অংশগ্রহণের মধ্যদিয়ে শনিবার থেকে ‘‘বিশ্বব্যাপী ঐক্য ও শান্তি’’ শীর্ষক ইসলামী সম্মেলন শুরু হয় ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লন্ডনে শুরু হওয়া ‘‘বিশ্বব্যাপী ঐক্য ও শান্তি’’ শীর্ষক ইসলামী সম্মেলনের তত্বাবধায়ক মোহাম্মদ আলী বার্তাসংস্থা ইসলাম ওনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মুসলিম ও অমুসলিমদের মধ্যে শান্তিপূর্ণ ভাবে বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে বিভিন্ন সংস্কৃতির মানুষের অভিন্ন সমাজ গড়ে তুলাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য । তাই ইউরোপ তথা পাশ্চাত্যের অন্যতম বৃহৎ এই সম্মেলনে নেতৃবৃন্দ ধর্মগুলোর মধ্যে ফলপ্রসূ সংলাপের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সম্মেলনে ডেনমার্কের জুমআর নামাযের ইমাম আব্দুল ভাহিদ পেডারসন, মার্কিন ইসলামী চিন্তাবিদ ইউসুফ এস্টেস, বিশিষ্ট মুসলিম গায়ক ইউসুফ ইসলাম, বৃটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক ষ্ট্র ও বৃটেনের মুসলিম সংসদ সদস্য নাজির আহমাদ এই সম্মেলনে উপস্থিত ছিলেন । # 311323
captcha