IQNA

স্পেনের বারসেলুনে তৃতীয় মুসলিম নারী সম্মেলন

16:20 - October 28, 2008
সংবাদ: 1701943
স্পেনের বারসেলুন শহরে শনিবার থেকে দেশটির তৃতীয় মুসলিম নারী সম্মেলন শুরু হয়েছে ।
সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, স্পেনের বারসেলুন শহরের ইসলামী সংগঠনগুলোর উদ্যোগে শনিবার থেকে দেশটির তৃতীয় মুসলিম নারী সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ইসলাম ধর্মে নারীদের দায়িত্ব-কর্তব্য ও নারী অধিকার প্রতিষ্ঠার বিষয়সহ বিভিন্ন গরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। স্পেনের ৩০ জনেরও বেশি মুসলিম নারী নেত্রীর অংশগ্রহণের মধ্যদিয়ে শনিবার থেকে দেশটির তৃতীয় মুসলিম নারী সম্মেলন শুরু হয়। # 311382
captcha