IQNA

লিবিয়ায় বিশ্ব ইসলামী প্রচারণা সমিতির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন

16:22 - October 28, 2008
সংবাদ: 1701945
বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ তাসখিরির অংশ গ্রহণের মধ্যদিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপলীতে গতকাল থেকে বিশ্ব ইসলামী প্রচারণা সমিতির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
দৈনিক ‘‘ লিবিয়া আলিয়ুম’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ২৫০ টিরও বেশি ইসলামী সংগঠন এবং ৫০০ জনেরও বেশি খ্রিষ্টান ও ইসলামী ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্যদিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপলীতে গতকাল থেকে বিশ্ব ইসলামী প্রচারণা সমিতির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । সম্মেলনে বিশ্ব ইসলামী প্রচারণা সমিতির মহাসচিব মোহাম্মদ আহমাদুল শারিফ বলেন, বিশ্বব্যাপী ইসলামী শিক্ষা ও সংস্কৃতিকে আরো প্রসারিত করার লক্ষেই এই সম্মেলনের আয়োজন করা হয় । সম্মেলনে সমকালীন বিশ্ব পরিস্থিতিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে বলে জানানো হয়েছে। # 311849
captcha