সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, স্পেনের মুসলিম নারী নেতৃবৃন্দ ছাড়াও মরক্কো, সিরিয়া, ওমান, সৌদিআরব, পাকিস্তান, ভারত, সেনেগাল, আমেরিকা, ও বৃটেনের ২০ জন বিশিষ্ট ইসলামী গবেষক ও নারী নেত্রীর উপস্থিতির মধ্যদিয়ে স্পেনের বারসেলুন শহরে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী মুসলিম নারীদের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন সোমবার শেষ হয়েছে । সম্মেলনে বিশ্ব ব্যাপী বিশেষকরে পশ্চিমাদেশশুলোতে মুসলিম নারীরা সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করা হয়। সম্মেলনে আমেরিকার ভার্জেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ইসলামী গবেষক আমিনা ওয়াদুদ ধর্মীয় শিক্ষা, প্রচারণা ও গবেষণার ক্ষেত্রে মুসলিম নারীদের অংশগ্রহণের হার বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ইন্টারন্যাট ন্যাটওয়ার্ক গড়ে ওঠায় ধর্মীয় তথ্য অদান প্রদান অনেকটা সহজ হয়ে গেছে । তাই বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে মুসলিম নারীদের তৎপরতা আগের চেয়ে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। # 312344