IQNA

বলকান অঞ্চলের মুসলমানদের সমস্যা নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক

11:44 - October 31, 2008
সংবাদ: 1702630
বলকান অঞ্চলের মুসলমানদের সমস্যা সমাধানের উপায় নিয়ে এ অঞ্চলের দেশগুলোর শীর্ষস্থানীয় মুফতিগণ সোমবার এক বৈঠকে মিলিত হয়েছেন ।
তথ্য সংস্থা ``worldbulletin'' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বসনিয়া হারজেগোবিনা, সার্বীয়া, আলবেনিয়া, মেসেডোনিয়া, বুলগেরিয়া ও গ্রীসের মুসলিম মুফতিগণ সোমবার এক বৈঠকে বলকান অঞ্চলের মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন । বৈঠকে বক্তারা বলকান অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আলোচনার উপর গুরুত্বারোপ করে বলেন, মুসলমানরা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি করতে পারলে তা গোটা ইউরোপে ইসলামের অবস্থানকে আরো সুদৃঢ় করবে । # 312347
captcha