সৌদিআরবের দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীর সংসদের সিনেটরদের সমর্থনে দেশটির ইসলামী একাডেমীর পক্ষ থেকে এই প্রসিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। জার্মানীর ইসলামী একাডেমীর প্রশাসনিক পরিষদের সভাপতি আব্দুল হাদি হুফমন বলেন, মসজিদের ইমামগণের এই প্রশিক্ষণ কোর্সে যেসব বিষয়বস্তু প্রাধান্য পাবে তার মধ্যে দেশের অভ্যন্তরিণ শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় উল্লেখযোগ্য । তিনি আরো বলেন, জার্মানীর অধিকাংশ মসজিদের ইমামগণের ইসলামী দেশগুলোর ধর্মীয় ও সামাজিক বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকলেও জার্মানীর রাজনীতি ও সমাজ ব্যবস্থার সাথে যথেষ্ট পরিচিতি না থাকায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। জার্মানীর ইসলামী একাডেমীতে ৯ মাস ব্যাপী এই প্রশিক্ষণ চলবে । # 311771